• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

বরিশালে ৫২ পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ৪৬ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বরিশালে ৫২ পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কাউনিয়া (বরিশাল) প্রতিনিধি | দৈনিক জীবনযাত্রা:

বরিশাল মহানগরীর কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ দল ঝটিকা অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ ৩ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে।

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার সময় কাউনিয়া থানাধীন বিসিসি ০১নং ওয়ার্ডের জোড়া কবর পাসপোর্ট গলি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন—

১. রাব্বি বেপারী (২৯), পিতা- মো. দেলোয়ার হোসেন।

২. মো. গোলাম রাব্বি (২২), পিতা- মো. আনিস কবিরাজ।

৩. শারমীন আক্তার (২৭), স্বামী- রাব্বি বেপারী।

গ্রেফতারকৃতদের মধ্যে রাব্বি বেপারী ও তার স্ত্রী শারমীন আক্তার বিসিসি ০১নং ওয়ার্ডের পাসপোর্ট গলি এলাকার বাসিন্দা। অপর অভিযুক্ত মো. গোলাম রাব্বি বিসিসি ০৩নং ওয়ার্ডের কাউনিয়া হাউজিং এলাকার কাউনিয়া সরকারি কলেজের উত্তর পাশের একটি বাসার ভাড়াটিয়া।

যেভাবে পরিচালিত হলো অভিযান

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সনজিত চন্দ্র নাথ জানান, কাউনিয়া থানা এলাকায় নিয়মিত অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ আভিযানিক ডিউটি পরিচালনাকালে পুলিশের কাছে একটি গোপন সংবাদ আসে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওসির সরাসরি নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস ও বিশেষ আভিযানিক টিম পাসপোর্ট গলির জোড়া কবর এলাকার অভিযুক্ত রাব্বি বেপারীর ভাড়াটিয়া বসত ঘরে আকস্মিক অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা অবস্থায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫২ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সরবরাহের সিন্ডিকেটের সাথে জড়িত ছিল। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd