• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের শিকার সিনেমার নায়ক যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে: বিমানবন্দরে স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যার বিচার দাবি: জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪৪ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যার বিচার দাবি: জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রতিবেদক, সিলেট |শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী। দৈনিক জীবনযাত্রা:

জুলাই গণঅভ্যুত্থানে দায়িত্ব পালনকালে পুলিশের বর্বরোচিত গুলিতে নিহত দেশের অন্যতম সাহসী ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এই স্মারকলিপি দেওয়া হয়।

আজ ১২ জুলাই (রোববার) সকালে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি শাহার কাছে এই স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সাংবাদিক নেতৃবৃন্দ। পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

বিচারের দাবিতে একাট্টা সাংবাদিক সমাজ

স্মারকলিপি প্রদানকালে সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও ফটো জার্নালিস্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সিলেট প্রেসক্লাবের সভাপতি মুক্তাবিস উন নুর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন এবং সাধারণ সম্পাদক আশকার আমীন রাব্বি।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সহ-সভাপতি দুলাল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেনসহ স্থানীয় সংবাদমাধ্যমের কর্মীবৃন্দ।

বিচারের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার দাবি

হস্তান্তরকৃত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাবকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দোষী পুলিশ সদস্য ও জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

একই সাথে, মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের জীবনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী বা প্রশাসনিক বলপ্রয়োগের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোরালো আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd