• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের ৩৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সাময়িক কমিটি ঘোষণা সিলেট নগরীর লালবাজারের হোটেল থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্বনাথে আদম ব্যবসার বিরোধে সংঘর্ষের মামলা: আদালতে জামিন আবেদন নামঞ্জুর, ৫ জন কারাগারে সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদের মর্মান্তিক মৃত্যু বাকেরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার এমপি আবুল হোসেন খানের ১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি

সিলেটে ১১ দিনেই ডিসি বদল: নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

সিলেটে ১১ দিনেই ডিসি বদল: নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী

সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসানকে সিলেটে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। কিন্তু রহস্যজনকভাবে দীর্ঘ ১১ দিন পার হয়ে গেলেও তিনি সিলেটে তার নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি। তিনি যোগদান করার আগেই আজ সরকার প্রজ্ঞাপন সংশোধন করে আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের ডিসি হিসেবে চূড়ান্ত নিয়োগ দিলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দ্রুতই সিলেটে তার দায়িত্বভার গ্রহণ করবেন।

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd