• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

সিলেটে সাত রঙ্গের চা পানে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সিলেটে সাত রঙ্গের চা পানে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী |

০৭ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২২৫তম বার্ষিকী উদযাপন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সিলেটে সফর করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সিলেটে পৌঁছেই তিনি সিলেটের বিখ্যাত ঐতিহ্যবাহী ‘সাত রঙ্গের চা’ পান করেন এবং এর অনন্য স্বাদের ভূয়সী প্রশংসা করেন।

মঙ্গলবার (৭ জুন) সকালে সিলেট সফরের শুরুতে ঐতিহাসিক চাঁদনিঘাট এলাকায় অবস্থিত আলী আমজদের ঘড়িঘরের পাশে রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর পরেই তিনি সিলেটের ঐতিহ্যবাহী এই চা পানের স্বাদ গ্রহণ করেন।

সফরসূচির অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই দিনে সিলেটের একটি হোটেলে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং সিলেটের সংসদ সদস্যদের সঙ্গে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তাঁর প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিলেটের সামগ্রিক উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বিশেষ করে সিলেটি প্রবাসীদের অবদান, পর্যটন খাতের অপার সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, “আমরা সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিলেটের উন্নয়নের সুযোগ এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গতিশীল করবে।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী ও মুফতি আবুল হাসান। এছাড়াও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বর্তমানে সিলেটে তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd