• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

রাজনীতে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, শিশু অভিযুক্ত আটক

Reporter Name / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দক্ষিণখানে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, শিশু অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর দক্ষিণখানে মাত্র দুই বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দশ বছর বয়সী আরেক শিশুর বিরুদ্ধে। সোমবার (৬ জুলাই) দুপুরে দক্ষিণখানের কাওলা শেখ বাড়ির হাজি উদ্দিনের ভাড়া বাসায় এই লোমহর্ষক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ

ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত শিশু একই বাড়ির পাশাপাশি বাসায় বসবাস করে। ভুক্তভোগী শিশুর মা একজন গৃহকর্মী। প্রতিদিনের মতো সোমবারও শিশুকে বাসায় ঘুম পাড়িয়ে রেখে তিনি কাজে যান। কাজ শেষে বাসায় ফিরে তিনি দেখেন, তার মেয়ে বিছানায় বিবস্ত্র এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

ভুক্তভোগী শিশুর মামা জানান, বাসায় ফিরে তার বোন দেখেন মেয়ের শরীর থেকে রক্ত ঝরছে। এ সময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী শিশুটি জানায়, পাশের বাসার এক শিশু তার ওপর এ নির্যাতন চালিয়েছে।

পুলিশের পদক্ষেপ

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত শিশুটিকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দক্ষিণখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিশুকে হেফাজতে নেয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুটি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুরো বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। শিশু অপরাধ ও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের নেপথ্যের কারণ নিয়ে এলাকাবাসী ও সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন।

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd