• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

কচুরিপানায় লুকিয়েও রক্ষা হলো না: মৌলভীবাজারে বস্তাবন্দি যুবক হত্যার আসামি আটক

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মৌলভীবাজারে বাথরুম থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার: ঘাতক আটক

সিলেট প্রতিনিধি | শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

প্রকাশের তারিখ: ০৮ জুলাই ২০২৬

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের একটি বাড়ি থেকে আব্দুল আজিজ (৩২) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় সুলেমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের শামসুল ইসলামের ছেলে। তিনি ওই এলাকায় একটি শুঁটকির আড়তে চাকরি করতেন।

যেভাবে লাশ উদ্ধার হলো

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকার সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি লাশ রয়েছে— এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজের লাশ উদ্ধার করা হয়।

ঘাতক গ্রেফতার

হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশি তৎপরতায় ঘাতক সুলেমানকে আটক করা সম্ভব হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার পর সে বাড়ির পাশের কচুরিপানার ভেতর লুকিয়ে ছিল। সেখান থেকে মৌলভীবাজার মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের ভাষ্য

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ওসি আরও জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd