• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

পর্তুগালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের, শোকের ছায়া পরিবারে

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৫১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

পর্তুগালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের, শোকের ছায়া পরিবারে

সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।

ইউরোপের দেশ পর্তুগালের সেতুবাল জেলার আলমেদায় সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে।

দুর্ঘটনার বিবরণ:

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (০৪ জুলাই) স্থানীয় সময় রাত আনুমানিক ৯টার দিকে পর্তুগালের আলমেদায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন কামরান। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলমেদা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের পরিচয় ও প্রেক্ষাপট:

নিহত মো. শামসুল ইসলাম কামরান ছিলেন পরিবারের স্বপ্নসারথী। স্বজনরা জানান, চলতি বছরই দেশে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কামরান। বিয়ের মাত্র তিন মাস পার হয়েছে। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে এবং উন্নত ভবিষ্যতের আশায় বিয়ের কয়েক মাস পরেই আবারো পাড়ি জমিয়েছিলেন পর্তুগালে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পর্তুগালের মাটিতেই থেমে গেল তার জীবনের পথচলা। বিয়ের মেহেদীর রং না মুছতেই তার অকাল মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের মাতম বইছে।

কমিউনিটিতে শোক:

কামরানের মৃত্যুতে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল প্রস্থানে কমিউনিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd