• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

৯৯৯-এ শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগ, মিরপুর ও টুঙ্গিপাড়ায় গ্রেফতার ২

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

৯৯৯-এ শিশু বলাৎকার ও যৌন হয়রানির দুই অভিযোগ, মিরপুর ও টুঙ্গিপাড়ায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ শিশু বলাৎকার ও যৌন হয়রানির দুটি পৃথক অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে ঢাকার মিরপুর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দুটি ঘটনাতেই সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

মিরপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

পুলিশ জানায়, গত ৪ জুলাই (শনিবার) বিকেলে ডিএমপির মিরপুর থানাধীন শেওড়াপাড়া এলাকা থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, তাদের এলাকার এক মাদ্রাসা শিক্ষক ১২ বছর বয়সী এক ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেছেন।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মিরপুর থানাকে অবহিত করে। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার নায়েক তানিয়া। পরবর্তীতে অভিযোগকারী ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার মো. মহিউদ্দিন মুন্না।

সংবাদ পেয়ে মিরপুর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্ত মো. মোশারফ হোসেন মেহেদী (২৬)-কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তার পিতার নাম মো. আব্দুল মজিদ। স্থায়ী বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার নিজবর্ণি পলাশতলা গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মিরপুরের শেওড়াপাড়ায় বসবাস করছিলেন।

এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

টুঙ্গিপাড়ায় শিশু যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার

অপর ঘটনায়, ৩ জুলাই (শুক্রবার) দুপুর ২টা নাগাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাধীন পাটগাতি এলাকা থেকে ভুক্তভোগী শিশুর মামা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, তার ভাগ্নিকে এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেছেন এবং যৌন হয়রানি করেছেন।

অভিযোগ পাওয়ার পর ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি টুঙ্গিপাড়া থানাকে জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সাইফুল ইসলাম। অভিযোগকারী ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার মো. আনিছুর রহমান।

সংবাদ পেয়ে টুঙ্গিপাড়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযুক্ত মো. জাকির হোসেন (৫৪)-কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার পিতার নাম মো. আব্দুল বারিক। তার বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি সর্দারপাড়া এলাকায়।

এ ঘটনাতেও টুঙ্গিপাড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশু নির্যাতন, যৌন হয়রানি ও যৌন সহিংসতার মতো অভিযোগে দ্রুত সাড়া দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd