জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ | স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা,০৫ জুলাই ২০২৬: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (০৫ জুলাই ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করেন।
জাতীয় পল্লী উন্নয়ন দিবসের এবারের প্রতিপাদ্য ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’। সরকারের মতে, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, টেকসই উন্নয়ন নিশ্চিত করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় সরকার ও সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই এ দিবস পালনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড দেশের গ্রামীণ উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরবে এবং নতুন প্রজন্মের কাছে পল্লী উন্নয়নের ইতিহাস, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে।
দেশের সামগ্রিক উন্নয়নে গ্রামীণ জনপদের অবদানকে আরও সুসংহত করার লক্ষ্যে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সেই ধারাবাহিকতায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী