বিশ্বনাথে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা
সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।
সিলেটের বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, “আপনারা নিজেদেরকে সংখ্যালঘু বলেন কেন? আমাদের সকলের পরিচয় একটাই—আমরা সবাই বাংলাদেশি। আমরা স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করব এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিশ্বনাথ উপজেলায় অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি আরও বলেন, কেন্দ্রীয় পর্যায়ে পূজা উদযাপন পরিষদের উত্থাপিত ৮ দফা দাবিসহ অন্যান্য যৌক্তিক দাবি বাস্তবায়নের ক্ষেত্রে তিনি তার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুনিল কান্তি দে। সদস্য কাজল মালাকার ও গোবিন্দ মালাকার যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গৌপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সিলেট মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশী কান্ত পাল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে এবং বিশ্বনাথ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ-সভাপতি রূপক কুমার দেব।
এছাড়াও বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক কোষাধ্যক্ষ কানু রঞ্জন দেব, পূজা বিষয়ক সম্পাদক বিজয় দেব, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাস্টার অজিত দেব, জেলা সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি মেঘল কান্তি দাশ, হিন্দু কমিউনিটি নেতা ঝলক আচার্যসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. বিভাংশু গুণ বিভু।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সুনিল কান্তি দে সভাপতি, কানু রঞ্জন দেব সাধারণ সম্পাদক, গোবিন্দ মালাকার ও কাজল মালাকার যুগ্ম সম্পাদক এবং সুমন দেব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কেন্দ্রীয় ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নতুন কমিটির নাম ঘোষণা করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান ও কাওছার খানসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দ্বি-বার্ষিক এই সম্মেলনে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী।