• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ রংপুর পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের পুনাকের সংবর্ধনা: ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মানুষ হওয়ার আহ্বান শাবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বহিরাগত যুবক আটক: প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পুলিশে সোপর্দ, মামলার প্রক্রিয়া আধুনিক ও পরিকল্পিত নগরায়ণের যুগে সিলেট: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আনুষ্ঠানিক যাত্রা, প্রথম পর্ষদ সভা সম্পন্ন কানাডার বিনিয়োগ সুরক্ষা ও রপ্তানি বৃদ্ধির তাগিদ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বিবিসিসি প্রতিনিধিদলের বৈঠক শেকৃবিতে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি: প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জি. সানজিদা ইসলাম তুলি রাঙ্গাবালীর চর মোন্তাজে তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযান: সরকারি আবাসন এলাকা থেকে ৪৭ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার শেরপুর সদরে মৎস্যচাষ প্রযুক্তি সেবা প্রকল্পের উপকরণ বিতরণ: প্রধান অতিথি সংসদ সদস্য ডা. প্রিয়াংক

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

Reporter Name / ১৪৬ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী

 

ঢাকা:

আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুক্রবার দিনভর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে বিএফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই ভোটার, প্রার্থী, শিল্পী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এফডিসি চত্বর।

 

এদিন সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে জুমার নামাজের জন্য এক ঘণ্টার বিরতি দেওয়া হয়। বিরতির পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট গণনা শেষে শনিবার (৪ জুলাই) ভোরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

 

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবা সানু। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট প্রদান করেন, যা প্রায় ৮৪ শতাংশ ভোটার উপস্থিতির সমান। ভোট গণনা শেষে ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি ব্যালট বাতিল বলে গণ্য করা হয়।

 

সহ-সভাপতি পদের দুটি আসনে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। এর মধ্যে ডি এ তায়েব ২৬০ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন এবং ইলিয়াস কোবরা পান ২১৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী রিনা খানকে পরাজিত করে ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সুব্রত।

 

সাংগঠনিক সম্পাদক পদে ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সনি রহমান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২৭২ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন এম এ পারভেজ চৌধুরী আবীর। দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর।

 

এছাড়া কোষাধ্যক্ষ পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মারুফ আকিব।

 

সমিতির ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের মধ্যে সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। এছাড়া কার্যকরী পরিষদের বাকি ১০টি আসনে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ।

 

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীরা সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, শিল্পীদের কল্যাণ এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত শিল্পী ও ভোটাররাও।

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বের প্রতি চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশা, তারা শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের চলচ্চিত্র শিল্পকে আরও এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করবেন।

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd