• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের ৩৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সাময়িক কমিটি ঘোষণা সিলেট নগরীর লালবাজারের হোটেল থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্বনাথে আদম ব্যবসার বিরোধে সংঘর্ষের মামলা: আদালতে জামিন আবেদন নামঞ্জুর, ৫ জন কারাগারে সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদের মর্মান্তিক মৃত্যু বাকেরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার এমপি আবুল হোসেন খানের ১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি

বিশ্বনাথে হুমায়ুন কবির: চলতি বছর উন্নয়ন প্রকল্পের অনুমোদন, আগামী বছর শুরু হবে বাস্তবায়ন ‎

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪৭ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

বিশ্বনাথে অনুদান বিতরণ অনুষ্ঠানে হুমায়ুন কবির: চলতি বছর উন্নয়ন প্রকল্পের অনুমোদন, আগামী বছর থেকে বাস্তবায়ন

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, চলতি বছর সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেবে এবং আগামী বছর থেকে সেসব প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, বর্তমানে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার অনেক সড়ক পাকাকরণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। জনগণের প্রতি সরকার অত্যন্ত আন্তরিক এবং উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

 

বুধবার (১ জুলাই) সকাল ১০টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ হল অডিটোরিয়ামে সুবিধাভোগীদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

হুমায়ুন কবির বলেন, সরকার দেশের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছর অনুমোদন পাওয়া প্রকল্পগুলো আগামী বছর থেকে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বনাথ ও ওসমানীনগরসহ সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে নতুন গতি আসবে।

 

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার অংশগ্রহণ নিশ্চিত হলে উন্নয়নের সুফল দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

 

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এমপি।

 

উপজেলা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি রুমেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্বাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খায়রুল আমিন আজাদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, বিএনপি নেতা মুসলিম আলী, বাদশা মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন সজিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধাভোগীদের মাঝে সরকারি অনুদান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠান শেষে সুবিধাভোগীরা সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd