• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নর্থ টাওয়ারে জুয়েলারি ব্র্যান্ড ‘আবান গোল্ড’-এর বর্ষপূর্তি: দীঘি, তানজিন তিশা ও কেয়া পায়েল বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের শিকার সিনেমার নায়ক যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে: বিমানবন্দরে স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান:

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক নারী সহযোগীর খোঁজে অভিযান।

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক নারী সহযোগীর খোঁজে অভিযান।

 

বরিশাল, ২৯ জুন: বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার এক নারী সহযোগী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

বিএমপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সোমবার (২৯ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন বিসিসি ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে মো. রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তির হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। তিনি কাউনিয়া থানার ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার (মামুন মিয়ার ঘের সংলগ্ন) বাসিন্দা।

 

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত আঁখি (৩২) নামে এক নারী অভিযানের সময় পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিএমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd