• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাঝনদীতে চলন্ত লঞ্চে প্রসববেদনা: ‘৯৯৯’-এ ফোন পেয়ে গর্ভবতী নারীকে উদ্ধার করল কোস্টগার্ড, মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণে জড়িত কিশোর গ্যাং দমনে ১৫ দিনের আল্টিমেটাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত: নয়াদিল্লিতে ২১ নেতার সঙ্গে শেখ হাসিনার রুদ্ধদ্বার বৈঠক: ডিসেম্বরে পুনর্গঠন লালমাই পাহাড়ে স্কুলছাত্র অপ্রতিম হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটন: মূল হোতাসহ ৪ সন্দেহভাজন গ্রেপ্তার, আলামত উদ্ধার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নি-হ-ত: গ্যাস পাম্পের সামনে মর্মান্তিক দুর্ঘটনা, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ সরকারি বিএম কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী: শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি রাষ্ট্রপতির সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মঈনুল হাসানের সৌজন্য সাক্ষাৎ: অপ্রতিম হত্যার ৪ আসামি গ্রেপ্তার, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বানারীপাড়ায় যৌতুকের মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন খান গ্রেপ্তার: রূপাতলীতে এসআরবি-৮-এর অভিযান

প্রান্তিক কৃষকদের সঙ্গে ডেপুটি স্পীকারের সৌজন্য সাক্ষাৎ, সমস্যা সমাধানে আশ্বাস

Reporter Name / ১৩৯ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

প্রান্তিক কৃষকদের সঙ্গে ডেপুটি স্পীকারের সৌজন্য সাক্ষাৎ, সমস্যা সমাধানে আশ্বাস।

 

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে আজ জাতীয় সংসদ ভবনে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের ১১ (এগারো) সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

 

আজ (সোমবার) নেত্রকোণা জেলার নিজ নির্বাচনি এলাকা দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের ১১ (এগারো) সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হারভেস্টার যন্ত্র সরবরাহ, সার ও উন্নতমানের বীজের সহজলভ্যতা, সেচ সুবিধার সম্প্রসারণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভর্তুকি ও কৃষিঋণ প্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রান্তিক কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

 

এছাড়া তাঁরা এলাকার রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণ, নদীভাঙন রোধ, মাদকমুক্ত সমাজ গঠন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রাপ্তিসহ বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়েও ডেপুটি স্পীকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা কৃষিবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সরকারের ধারাবাহিক উদ্যোগেরও প্রশংসা করেন।

 

ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ ও ধৈর্যসহকারে শোনেন এবং বলেন, “আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। সততা ও নিষ্ঠার সঙ্গে আপনাদের এবং দেশের সেবা করতে চাই। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

তিনি বলেন, কৃষকদের কল্যাণ নিশ্চিত করা এবং তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের বীজ, সার ও সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষি প্রণোদনা এবং সহজ শর্তে কৃষিঋণ প্রদানের মাধ্যমে কৃষিকে আরও টেকসই, উৎপাদনশীল ও লাভজনক করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

 

ডেপুটি স্পীকার আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং কৃষকের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। এ লক্ষ্যে মাঠপর্যায়ে কৃষিসেবা আরও কার্যকর করা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর।

 

তিনি এলাকার রাস্তা, সেতু-কালভার্ট নির্মাণ, নদীভাঙন রোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং কৃষক কার্ড প্রাপ্তির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান এবং কৃষকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, “কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আইন, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জাতীয় সংসদ এবং সরকার সর্বদা সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।” তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।

 

প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্য ডেপুটি স্পীকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কৃষকদের সমস্যা সমাধান ও এলাকার সার্বিক উন্নয়নে তাঁর অব্যাহত সহযোগিতা কামনা করেন।

 

সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd