• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নর্থ টাওয়ারে জুয়েলারি ব্র্যান্ড ‘আবান গোল্ড’-এর বর্ষপূর্তি: দীঘি, তানজিন তিশা ও কেয়া পায়েল বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের শিকার সিনেমার নায়ক যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে: বিমানবন্দরে স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান:

প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে বিশ্বনাথে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১১৮ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে বিশ্বনাথে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

 

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল ভান্ডারী

 

সিলেটের বিশ্বনাথ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী, বৈরাগীগাঁও মানিকপুর গ্রামের বাসিন্দা, ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকের সহসভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি বাবুল মিয়ার উদ্যোগে ও অর্থায়নে সোমবার (২৯ জুন) নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. সেবুল মিয়া।

 

সমাজকর্মী মশরফ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সেবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ টিপু এবং সমাজকর্মী সফিক মিয়া।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী আব্দুল মতিন, নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সুনা মিয়া, আফতাব উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেবুল মিয়া বলেন, “প্রাথমিক শিক্ষা হচ্ছে মূল শিক্ষা। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। প্রত্যেক মা-বাবাকে সন্তানের প্রতি আলাদা নজর দিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আপনাদের সন্তান বাবুল মিয়া সুদূর প্রবাসে থেকেও এলাকার কথা চিন্তা করে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করছেন। এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমি আশা করছি, বাবুল মিয়া এ ধারা অব্যাহত রাখবেন।”

 

তিনি আরও বলেন, “প্রবাসীরা শেকড়ের টানে দেশের শিক্ষাসহ সব ধরনের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। প্রবাসীদের এ ধারা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd