সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে—প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও সিলেটে ফিরছেন সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। তবে এ ধরনের দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি তথ্য বা প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি।
বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন আলোচনায় বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হলেও সরকার কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ফলে সাবেক ডিসি সারওয়ার আলমের সিলেটে পুনরায় যোগদানের বিষয়টি এখনই নিশ্চিতভাবে উপস্থাপনের সুযোগ নেই। সরকারি সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন প্রকাশিত হলে তখনই বিষয়টি স্পষ্ট হবে।
এ অবস্থায় সংশ্লিষ্ট সূত্রগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যাচাইবিহীন তথ্য বিশ্বাস না করার এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।