• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামাত নেতার মৃ/ত্যু গুলশান-বনানী ও ধানমণ্ডি লেকের দূষণমুক্তকরণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা: এসআই আলতাফ হোসেন হ-ত্যা: জড়িতদের দ্রুত গ্রেফতারে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশ, মরণোত্তর পিপিএম পদক ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ: শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনে দ্বিপাক্ষিক অংশীদারত্ব জোরদারের তাগিদ ডিসেম্বরের শেখ হাসিনার দেশে ফিরলে কিছুই হবে না, ওসি প্রত্যাহার সিলেটে ‘জ্বীনের বাদশা’র ভয়ংকর ফাঁদে গৃহবধূ: সংসার বাঁচাতে গিয়ে খোয়ালেন ৫ ভরি স্বর্ণ, এলাকায় চাঞ্চল্য সড়ক দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের শিক্ষিকা নি-হ-ত: দুই বাস জব্দ, চালক ও হেলপার আটক ডাবের সাথে চেতনানাশক খাইয়ে টাকা ছিনতাই: খুলনায় লালপুর পুলিশের সাঁড়াশি অভিযান, অজ্ঞান পার্টির ২ সক্রিয় সদস্য গ্রেফতার কণ্ঠশিল্পী সালমার বাবা ফজলুল হক আর নেই: সংগীতের ব্যস্ততার মাঝেই নেমে এলো শোকের ছায়া ঢাকা জেলা ডিবি উত্তরের সফল অভিযান: ২৫৮ পিস ইয়াবাসহ ৯ পেশাদার মাদক কারবারি গ্রেফতার

বরিশালে বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ২

Reporter Name / ১০৭ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

বরিশালে বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ২

 

নিজস্ব প্রতিবেদক:

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

 

রোববার (২৮ জুন) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. হেলালুজ্জামানের নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে কাউনিয়া থানাধীন ভাটিখানা পান্থ সড়কে অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাচ্চুর নিচতলার ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে মো. আলিফ সরদার (২৪) ও ঝুলন চক্রবর্তী (২৭)-কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

আটক মো. আলিফ সরদারের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা এলাকায়। অপর আটক ঝুলন চক্রবর্তীর বাড়ি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নে। তারা উভয়েই বরিশাল নগরীর ভাটিখানা পান্থ সড়কে অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাচ্চুর বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

 

বিএমপি জানিয়েছে, ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd