গুলশান থেকে সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার, বিস্ফোরক আইনের মামলায় অভিযুক্ত
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ (৫৬)কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১১টায় রাজধানীর গুলশান থানাধীন গুলশান-১ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গুলশান-১ এলাকার একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া, গত ১৮ জুন ২০২৬ রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায়ও তিনি সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত রয়েছেন।
ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃত নূর মোহাম্মদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী