• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদণ্ড, মন্ত্রী আরিফুল হকসহ ৯ জন খালাস

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদণ্ড, মন্ত্রী আরিফুল হকসহ ৯ জন খালাস

 

সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।

 

আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক মন্ত্রী বাবু সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক হুইপ জি কে গউছসহ বাকি ৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার এ রায় ঘোষণা করেন।

 

রায়ের বিষয়টি নিশ্চিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন জানান, মামলার একমাত্র দণ্ডপ্রাপ্ত আসামি আজিজ নাঈমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর ৯ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে খালাস প্রদান করা হয়েছে।

 

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আজিজ নাঈমের ভাই সৈয়দ মারুফ আহমদ অসন্তোষ প্রকাশ করে বলেন, তার ভাইকে অন্যায়ভাবে এ মামলায় জড়ানো হয়েছে। তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে আজিজ নাঈমের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা উচ্চ আদালতে আপিল করবেন।

 

কারাগারে নেওয়ার সময় আজিজ নাঈমকে রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

 

অন্যদিকে খালাস পাওয়া বিএনপির তিন নেতা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের এ মামলায় জড়ানো হয়েছিল। মামলার প্রাথমিক এজাহারে তাদের নাম না থাকলেও পরে সম্পূরক চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। আদালতের রায়ের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে একের পর এক মামলায় জড়ানো হয়েছিল। দীর্ঘ কারাবাসের পর এ রায়ের মাধ্যমে তিনি ন্যায়বিচার পেয়েছেন বলে দাবি করেন।

 

সাবেক হুইপ জি কে গউছ বলেন, এ মামলার কারণে দীর্ঘ সময় বিভিন্ন কারাগারে বন্দি থাকতে হয়েছে। আদালতের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

 

আদালত সূত্রে জানা গেছে, মামলার ১০ আসামির মধ্যে ছয়জন কারাগারে ছিলেন, তিনজন জামিনে এবং একজন পলাতক রয়েছেন। রায় ঘোষণার আগে জামিনে থাকা আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও জি কে গউছ আদালতে উপস্থিত ছিলেন।

 

মামলার নথি অনুযায়ী, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত। হামলায় যুবলীগের এক কর্মী নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন। তবে সুরঞ্জিত সেনগুপ্ত অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

 

ঘটনার পর দিরাই থানার তৎকালীন এসআই হেলাল উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ২২ অক্টোবর আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গউছসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd