• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

বড়লেখা সীমান্তে বিজিবির অভিযান: ৩ বিদেশি পিস্তল, ৩ কেজি বিস্ফোরক ও ২৪ ডেটোনেটর উদ্ধার

এস এম সোহাগ ফরাজী / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মৌলভীবাজার সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার

 

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।

 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি বিদেশি পিস্তল, প্রায় ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর এবং ২টি কুকরি চাপাতি উদ্ধার করা হয়।

 

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সীমান্ত দিয়ে দেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

উদ্ধার হওয়া অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এসব সামগ্রীর উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd