• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার কাজ করবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৫১ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার কাজ করবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

 

সিলেট প্রতিনিধি

 

হযরত শাহজালাল (রহ.) মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি সদ্য বিদায়ী সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রশংসা করে বলেন, “তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন।”

 

বুধবার (২৪ জুন) বিকেলে চার দিনের সফরে সিলেটে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

মাজার ইস্যু ও জেলা প্রশাসকের বদলি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সারওয়ার আলম আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা জনগণের প্রত্যাশা পূরণে সেই অনুযায়ী কাজ করব।”

 

তিনি বলেন, “মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা করা স্বচ্ছতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ধরনের উদ্যোগে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং সবাইকে সঙ্গে নিয়ে মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”

 

মন্ত্রী আরও বলেন, “আমি দেশের বাইরে ছিলাম। দেশে ফিরে গতকাল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সবাই একমত যে, মাজার ব্যবস্থাপনা নিয়ে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

 

জেলা প্রশাসকের বদলি প্রসঙ্গে তিনি বলেন, “বদলির বিষয়টি একটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয় এবং চলমান ঘটনাবলির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বদলি আগে বা পরে যেকোনো সময় হতে পারে।”

 

সম্প্রতি কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের পাঁচ প্রবাসী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে মন্ত্রী জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। পাশাপাশি তাদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দরে চিকিৎসাসেবা, নিরাপত্তা, বিশ্রামাগারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে।

 

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd