• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

সাংবাদিকের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন

এস এম সোহাগ ফরাজী / ৮০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সাংবাদিকের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন

 

ঢাকা: ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল চলাকালে রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও প্রচার সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।

 

তিনি বলেন, “জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকারে বিশ্বাসী। জামায়াতে ইসলামীর কোনো স্তরের জনশক্তি কখনো স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করেনি এবং ভবিষ্যতেও করবে না।”

 

দেলাওয়ার হোসেন আরও বলেন, ঘটনার সঙ্গে জামায়াতের কোনো নেতা-কর্মী জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

 

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, জামায়াতের কর্মসূচিতে কোনো বহিরাগত বা উসকানিদাতা ব্যক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

 

ঘটনার তদন্তে ধানমন্ডি জোন পরিচালক ও মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিককে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকালের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd