বছর শেষে স্বাস্থ্য বাজেট ফেরত যায়, অথচ লাখো মানুষ হাসপাতালের ফ্লোরে চিকিৎসা নেয়: ডা. মাহমুদা আলম মিতু
নিজস্ব প্রতিবেদক
বছর শেষে স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত বাজেটের একটি অংশ ফেরত গেলেও দেশের লাখো মানুষ এখনো হাসপাতালের ফ্লোর ও বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।
তিনি বলেন, “বছর শেষে আমাদের স্বাস্থ্য বাজেট ফেরত যায় কিন্তু বাংলাদেশে প্রতি বছর ৪৪-৫৪ লাখ মানুষ হাসপাতালে ফ্লোরে, বারান্দায় চিকিৎসা নেয়।”
ডা. মাহমুদা আলম মিতুর এ মন্তব্য দেশের স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, শয্যা সংকট এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে। তিনি ইঙ্গিত করেন, একদিকে বরাদ্দকৃত অর্থ পুরোপুরি ব্যয় করা সম্ভব হচ্ছে না, অন্যদিকে বিপুল সংখ্যক রোগী প্রয়োজনীয় শয্যা না পেয়ে মানবেতর পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার, হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।