• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

সিলেটের গোয়াইনঘাটে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ২ ‎

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৫৩ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

‎সিলেটের গোয়াইনঘাটে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ২

‎গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

‎ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কামরুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

‎সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার লেংগুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য বিলাল উদ্দিনের বাড়ির পাশের নদীতীরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎নিহত কামরুল ইসলাম লেংগুড়া গ্রামের কুতুব আলীর ছেলে। আহতরা হলেন সাবেক ইউপি সদস্য বিলাল উদ্দিন এবং তাঁর মেয়ে রোকসানা বেগম।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিলাল উদ্দিনের অনুসারীদের সঙ্গে কামরুল ইসলামের পক্ষের লোকজনের বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

‎অভিযোগ রয়েছে, সংঘর্ষের শুরুতে রোকসানা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। মেয়ের চিৎকার শুনে এগিয়ে গেলে বিলাল উদ্দিনও হামলার শিকার হন। পরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন কামরুল ইসলাম।

‎স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

‎নিহতের স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অন্যদিকে বিলাল উদ্দিনের অভিযোগ, আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd