আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় ঢাকা-১৪ আসনে সতর্ক অবস্থানে নেতাকর্মীরা
ঢাকা প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা ও সম্ভাব্য নাশকতা মোকাবিলায় ঢাকা-১৪ আসনের প্রতিটি ওয়ার্ড, থানা ও ইউনিয়নের নেতাকর্মীদের সর্বদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা রাজপথে সক্রিয় অবস্থানে থেকে জননিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কাজ করবেন বলে জানানো হয়েছে।
এ সময় বলা হয়, যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
নেতাকর্মীরা জানান, দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ ভূমিকা পালন করবেন।
দৈনিক জীবন যাএা