ডিএমপির পল্লবী থানা এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার : র্যাব-৪
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪।
র্যাব-৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে পল্লবী থানাধীন একটি এলাকায় অভিযান চালিয়ে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সংগ্রহ, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।ছবির ক্যাপশন:
পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই মাদক কারবারি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য।