• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

বরগুনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তৃতীয় ধাপের উদ্বোধন, প্রথম দিনে ২৭৮ পরিবার পেল কার্ড

এস এম সোহাগ ফরাজী / ৫২ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

বরগুনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তৃতীয় ধাপের উদ্বোধন, প্রথম দিনে ২৭৮ পরিবার পেল কার্ড

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তৃতীয় ধাপের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধনের ধারাবাহিকতায় বুধবার (১৭ জুন) বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম মণি এমপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব খলিল আহমেদ এবং বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা), সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, বেতাগী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির এবং বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনসহ প্রশাসন, পুলিশ ও সমাজসেবা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

 

অনুষ্ঠানে বিবিচিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ২৭৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জেলায় এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 

বক্তারা বলেন, সরকারের এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি শুধু আর্থিক সহায়তা প্রদান নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়িত এ কর্মসূচি দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে আরও বেগবান করবে।

 

তারা আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক ব্যবস্থা হিসেবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd