পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজার জেলার নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন ২০২৬) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তাঁর সহধর্মিণী হাসিনা আহমদ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী পৌরসভা প্রাঙ্গণে উপস্থিত জনসাধারণের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে পেকুয়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নকে পেকুয়া পৌরসভা হিসেবে চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করে। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয় পেকুয়াবাসীর।
স্থানীয়দের আশা, পৌরসভা প্রতিষ্ঠার ফলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং পরিকল্পিত নগরায়ণের নতুন দ্বার উন্মোচিত হবে।
দৈনিক জীবন যাএা