• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইরানের কাছে ট্রাম্পের। আত্মসমর্পণ  ‎ শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী ‎ নিজ বাড়িতে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার, আহত ৫ বছরের শিশু ‎ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ হাইকোর্টের ‎ ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত, রংপুর মেডিকেলে তীব্র সমালোচনা ‎ ব্রাজিলের জার্সিতে নজর কাড়লেন মিষ্টি জান্নাত স্বর্ণের দুলের লোভে শিশুহত্যার অভিযোগ, বগুড়ায় চাঞ্চল্য ব্রাজিলের রঙে সেজে বিশ্বকাপ উন্মাদনায় অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি। ‎ জাহাঙ্গীরনগরে ফের নিপীড়নের অভিযোগ, শিক্ষার্থীদের চাপে অভিযুক্ত বহিষ্কার ও পুলিশের কাছে সোপর্দ বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপি । ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এস এম সোহাগ ফরাজী / ২৪ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী কঠোর অবস্থানের ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে আটি হাউজিং এলাকার বিসমিল্লাহ টাওয়ার সংলগ্ন সড়কে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. হাফিজ শেখ (২২)। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় বসবাস করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত হাফিজের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন। ফলে তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তৃত কোনো নেটওয়ার্ক রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার কর্মকর্তারা জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশের এই অভিযান আরও জোরদার করা হবে।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd