• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

আইটিইটির উন্নয়নে দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন: এমপি সানজিদা ইসলাম তুলি

এস এম সোহাগ ফরাজী / ৮৪ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

আইটিইটি নির্বাচনে ‘এনায়েত-সুমায়েল-নিক্সন’ পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক

 

দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট (আইটিইটি)-এর ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম মনোনীত “এনায়েত-সুমায়েল-নিক্সন” পরিষদ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। এ সময় তিনি টেক্সটাইল খাতের উন্নয়ন ও দেশের অর্থনীতিতে টেক্সটাইল প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

 

তিনি বলেন, একজন সংসদ সদস্য এবং আইটিইটির একজন সদস্য হিসেবে তিনি মনে করেন, টেক্সটাইল প্রকৌশলীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাত আজ বিশ্বব্যাপী দেশের পরিচয় বহন করছে এবং এ অর্জনের পেছনে দক্ষ প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য।

 

ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বলেন, আইটিইটির নেতৃত্বে এমন ব্যক্তিদের প্রয়োজন, যারা দক্ষতা, সততা ও দূরদর্শিতার মাধ্যমে এই পেশাজীবী সংগঠনকে আরও শক্তিশালী করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম মনোনীত প্রার্থীরা আইটিইটির উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং তরুণ প্রকৌশলীদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবেন।

 

তিনি আরও বলেন, একজন সংসদ সদস্য হিসেবে টেক্সটাইল শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রকৌশলীদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি জাতীয় পর্যায়ে টেক্সটাইল সেক্টরের বিভিন্ন বিষয় তুলে ধরা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেও কাজ করবেন।

 

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আইটিইটি একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। তাই নির্বাচন ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি প্রত্যাশা করেন। একই সঙ্গে তিনি সংগঠনের সদস্যদের যোগ্য, সৎ ও কর্মক্ষম নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান, যারা আইটিইটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd