• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: সিলেট পুরাতন কারাগারের জায়গায় নির্মিত হচ্ছে উন্মুক্ত পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স:

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমানকে, প্রধানমন্ত্রী অভিনন্দন

এস এম সোহাগ ফরাজী / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান, মন্ত্রিসভার অভিনন্দন

‎গত ২ জুন ২০২৬ তারিখ, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। মোট ১৯০ ভোটের মধ্যে সাধারণ পরিষদের সভাপতি পদে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে তিনি এক বছরের জন্য এই পদে নির্বাচিত হন।

‎উল্লেখ্য, আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‎মন্ত্রিসভার মতে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রজ্ঞা, দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্ব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সর্বাত্মক প্রচেষ্টা ও প্রচারণার ফলে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া সম্ভব হয়েছে।

‎মন্ত্রিসভা মনে করে, এই বিজয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্যদেশসমূহের আস্থা ও কূটনৈতিক সম্প্রীতির সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে।

‎জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বলতর হওয়ায় মন্ত্রিসভা ড. খলিলুর রহমানকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে।

‎এ অর্জন বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd