• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক নাটোরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক: ৪টি মোবাইল ও মোটরসাইকেল জব্দ,

লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কামরাঙ্গীরচরে লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’

রাজধানী প্রতিবেদক:

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বাধ্যতামূলক সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন ছাড়া অবৈধভাবে টয়লেট সোপ উৎপাদন ও বাজারজাত করার দায়ে ঢাকার কামরাঙ্গীরচরে একটি প্রসাধন কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফাবাদ বড় মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এ ঝটিকা অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহারের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে ‘এ. এন অর্গানিক বিউটি কেয়ার’ নামের প্রতিষ্ঠানটির কারখানায় তল্লাশি চালানো হয়।

লাইসেন্সবিহীন উৎপাদন ও তাৎক্ষণিক দণ্ড:

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই’র বাধ্যতামূলক সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স এবং ওজন ও পরিমাপ মানদণ্ড অনুযায়ী পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই ঝুঁকিপূর্ণ উপায়ে টয়লেট সোপ তৈরি ও বাজারে বিক্রি করে আসছিল।

এ অপরাধে বিজ্ঞ আদালত তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ২ লাখ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড অনাদায়ে আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেন। জরিমানার অর্থ নগদ আদায় করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে অতিদ্রুত বিএসটিআই’র বিধিমালা মেনে যথাযথ সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন গ্রহণের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছে আদালত।

অভিযানে প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিএসটিআই ঢাকার ফিল্ড অফিসার (সিএম) জনাব মো. আব্দুল কাদের এবং পরীক্ষক (মেট্রোলজি) জনাব এস এম মাহফুজার রহমান।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd