• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক নাটোরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক: ৪টি মোবাইল ও মোটরসাইকেল জব্দ,

‘মৃত্যুর বিছানায় শুয়েও যিনি উম্মতের জন্য কেঁদেছেন, তিনি আমাদের প্রিয় নবী (সা.)’: সেলিনা সুলতানা নিশীতা

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

‘মৃত্যুর বিছানায় শুয়েও যিনি উম্মতের জন্য কেঁদেছেন, তিনি আমাদের প্রিয় নবী (সা.)’: সেলিনা সুলতানা নিশীতা

নিজস্ব প্রতিবেদক:

মানবজাতির মুক্তির দূত ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের প্রতি অতুলনীয় ও নিঃস্বার্থ ভালোবাসার স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেত্রী সেলিনা সুলতানা নিশীতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ধর্মীয় অনুপ্রেরণামূলক বার্তায় তিনি উল্লেখ করেন, পার্থিব জীবনের অন্তিম মুহূর্তে প্রতিটি মানুষ যখন নিজের শারীরিক যন্ত্রণা বা পরিবারের ভাবনায় ব্যাকুল থাকে, ঠিক সেই কঠিন সময়েও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) নিজের কষ্টের কথা ভুলে সমগ্র উম্মতের মুক্তির চিন্তায় অশ্রু বিসর্জন দিয়েছেন।

তিনি বলেন, “মৃত্যুর বিছানায় শুয়েও যিনি ব্যাকুল হৃদয়ে মহান আল্লাহর দরবারে উম্মতের কল্যাণের জন্য কেঁদেছেন, তিনি আর কেউ নন—তিনি আমাদের প্রাণপ্রিয় রাসুল হযরত মুহাম্মদ (সা.)।”

ইসলামিক ইতিহাস ও হাদিসের উদ্ধৃতি টেনে সচেতন মহল স্মরণ করিয়ে দেয়, রাসুলুল্লাহ (সা.) ওফাতের আগমুহূর্তেও কাতর স্বরে উচ্চারণ করেছিলেন—‘উম্মাতি, উম্মাতি’ (হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত)। নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি অনুসারীদের সঠিক পথপ্রদর্শন, নামাজ প্রতিষ্ঠা এবং দুর্বল ও অধীনস্তদের প্রতি সদাচরণের তাগিদ দিয়ে গেছেন।

বিএনপি নেত্রী সেলিনা সুলতানা নিশীতা তাঁর বার্তায় মুসলিম সমাজকে প্রিয় নবীর সেই অপরিসীম ত্যাগের কথা সর্বদা হৃদয়ে ধারণ করার আহ্বান জানান। একই সঙ্গে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে রাসুল (সা.)-এর প্রদর্শিত সত্য, ন্যায়, ইনসাফ ও ক্ষমার সুমহান আদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ বেছে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd