• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

মৌলভীবাজারে সিসিটিভি ফুটেজ দেখে চুরি হওয়া ২টি গরু উদ্ধার: পিকআপসহ চোর চক্রের ৪ সদস্য আটক

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারে সিসিটিভি ফুটেজ দেখে চুরি হওয়া ২টি গরু উদ্ধার: পিকআপসহ চোর চক্রের ৪ সদস্য আটক

স্টাফ রিপোর্টার (শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী):

মৌলভীবাজারে প্রকাশ্য দিবালোকে চারণভূমি থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। চুরির কাজে ব্যবহৃত একটি হলুদ রঙের পিকআপ গাড়িসহ আন্তঃউপজেলা গরু চোর চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ভোরে মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল রাজনগর উপজেলার অন্তহরি এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন—

১. রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্তহরি গ্রামের মনোরঞ্জন নমশূদ্রের ছেলে রূপন নমশূদ্র প্রকাশ রুবেল সরকার (২৪),

২. একই গ্রামের ধীরেশ সূত্রধরের ছেলে দীপন সূত্রধর (২০),

৩. মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে এলেমান মিয়া (৩৮), এবং

৪. একই গ্রামের নারায়ণ নমশূদ্র প্রকাশ নারাইয়ের ছেলে স্বপন নমশূদ্র (২৩)।

চারণভূমি থেকে গরু চুরি ও নিখোঁজ:

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (২৫ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের বাসিন্দা জরিফ উদ্দিন তাঁর বাড়ির পূর্ব পাশে চান্দপুর বুড়া ঠাকুরের আখড়াসংলগ্ন একটি খালি জমিতে ঘাস খাওয়ার জন্য গরু দুটি বেঁধে রেখে যান।

পরবর্তীতে দুপুর সোয়া ২টার দিকে তিনি গরু দুটি ফিরিয়ে আনতে গিয়ে দেখেন চারণভূমিতে গরু নেই। আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে শেরপুর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

সিসিটিভি ফুটেজে পিকআপ শনাক্ত ও সাঁড়াশি অভিযান:

অভিযোগ পাওয়ার পরপরই গরু উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ প্রশাসন। ঘটনাস্থল থেকে বের হওয়ার বিভিন্ন সংযোগ সড়ক এবং পার্শ্ববর্তী লামুয়া বাজার, সরকারবাজার ও সাধুহাটি এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়।

তদন্তের একপর্যায়ে লামুয়া বাজারের একটি ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন একটি হলুদ রঙের পিকআপে গরু দুটি তুলে দ্রুতগতিতে নিয়ে যাওয়ার স্পষ্ট দৃশ্য নজরে আসে। সেই ফুটেজের সূত্র ধরে গাড়ির নম্বর প্লেট ও চলাচলের পথ ট্র্যাক করে অনুসন্ধান শুরু হয়।

এরই ধারাবাহিকতায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে রাজনগর উপজেলার অন্তহরি গ্রামে অভিযান চালায়। সেখান থেকে প্রথমে চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়িসহ রূপন নমশূদ্র প্রকাশ রুবেল সরকারকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ওই এলাকায় লুকানো অবস্থায় চুরি যাওয়া গরু দুটি উদ্ধার করা হয় এবং চুরির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত চক্রের অপর তিন সদস্য—দীপন, এলেমান ও স্বপনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গরু দুটি মালিকের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd