• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক নাটোরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক: ৪টি মোবাইল ও মোটরসাইকেল জব্দ,

জয় বাংলা’ স্লোগান দিয়ে আটোক,দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ!

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানবন্ধনে পুলিশের বাধা: ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটকের পর মুক্তি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে আটক বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।

আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম। তিনি জানান, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রাতে দীপক শীলকে থানা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে দীপক শীলের মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ছাত্র ইউনিয়নের সেক্রেটারি বাহাউদ্দিন শুভ।

কর্মসূচিতে পুলিশের বাধা ও আটক:

সোমবার বিকেলে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মীনা বাজার সংলগ্ন এলাকায় ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে একটি মানববন্ধনের ডাক দেন দেশের নাট্যকর্মী, বাউলশিল্পী ও সাংস্কৃতিক আন্দোলনের কর্মীরা। দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ আবহমান বাংলার নানা সাংস্কৃতিক আয়োজনে ‘তৌহিদী জনতা’র নামে হামলা, ভাঙচুর ও আগ্রাসনের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

তবে সংস্কৃতিকর্মীরা ব্যানার নিয়ে সমবেত হতে শুরু করলে পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কথা-কাটাকাটি শুরু হলে পুলিশ সদস্যরা ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি দীপক শীলকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যান।

সংস্কৃতিকর্মীদের ক্ষোভ:

মানববন্ধনে অংশ নিতে আসা বিশিষ্ট অভিনেত্রী সুমনা সোমা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশজুড়ে বাউলদের ওপর বর্বরোচিত হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছিলাম। পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে আমরা তার প্রতিবাদ জানাই। তখন পুলিশ সদস্যরা আমাদের সঙ্গে টানাহেঁচড়া করে গাড়ির দিকে নিয়ে যায় এবং দীপককে জোরপূর্বক পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।”

আন্দোলনের অন্যতম সংগঠক সংস্কৃতিকর্মী ফারুক এইচ খান বলেন, “দেশজুড়ে বাউল সংগীতের আসর পণ্ড করা, শিল্পী ও সাধারণ মানুষের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়া এবং বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার মতো ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। একটি স্বাধীন দেশে মুক্তচিন্তা ও সংস্কৃতির ওপর এমন আঘাত কখনোই মেনে নেওয়া যায় না।”

পুলিশের হস্তক্ষেপে বিকেলে কর্মসূচি পণ্ড হয়ে গেলেও রাতে দীপক শীলকে মুক্তি দেওয়ার পর স্বস্তি প্রকাশ করেছেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। তবে মুক্ত সংস্কৃতি চর্চার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার জোর দাবি জানিয়েছেন তাঁরা।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd