• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের সং-ঘ-র্ষে সাংবাদিক আহত ‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ

স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগের দাবিতে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ:

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগের দাবিতে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ: যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে নিত্যপণ্যের সিন্ডিকেট, বেপরোয়া চাঁদাবাজি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর ঐতিহাসিক শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

এই গণবিক্ষোভ সফল করতে এবং সাধারণ মানুষকে কর্মসূচিতে সম্পৃক্ত করার লক্ষ্যে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

কর্মসূচির ডাক ও মূল দাবি:

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) বেলা সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগ মোড়ে একযোগে গণজমায়েত ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আন্দোলনসংশ্লিষ্টরা জানান, বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ। পাশাপাশি বিভিন্ন সেক্টরে চাঁদাবাজির যে মহোৎসব চলছে, তা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিশেষ করে দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুস্পষ্ট ব্যর্থতা এবং আইনশৃঙ্খলার অবনতিশীল পরিস্থিতি নিয়ে দৃশ্যমান কোনো মাথাব্যথা না থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর দায়িত্বে থাকার নৈতিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করা হয়। এই দুই মন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবিতেই শাহবাগে এই সমাবেশের ডাক।

যাত্রাবাড়ীতে প্রস্তুতিমূলক গণসংযোগ:

শাহবাগের এই গণবিক্ষোভ কর্মসূচিকে সফল ও সর্বস্তরের জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আজ যাত্রাবাড়ী মোড়, চৌরাস্তা ও আশপাশের জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় পথচারী, পরিবহন শ্রমিক, সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীর হাতে লিফলেট তুলে দিয়ে আগামী ৩০ অক্টোবর শাহবাগে উপস্থিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানান কর্মীরা।

গণসংযোগকালে নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজ সিন্ডিকেটের হাত থেকে অর্থনীতিকে বাঁচাতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে রাজপথে সম্মিলিত প্রতিরোধের কোনো বিকল্প নেই।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd