• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় উৎসবমুখর পরিবেশ: ১০২টি প্রতিষ্ঠানের ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় উৎসবমুখর পরিবেশ: ১০২টি প্রতিষ্ঠানের ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার

স্টাফ রিপোর্টার :

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪৮ জন মেধাবী ছাত্রীর মাঝে বিনামূল্যে নতুন বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) দুপুরে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ বাইসাইকেল বিতরণ করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সার্বিক তত্ত্বাবধান ও ব্যক্তিগত উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়।

উপহার বিতরণের সময় উপস্থিত শত শত শিক্ষার্থীর কণ্ঠ থেকে ‘শুভ শুভ শুভদিন, জাইমা রহমানের জন্মদিন’ এবং ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় চত্বর।

মেধার মূল্যায়নে উপহার প্রদান:

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “মেধাবীদের উৎসাহিত করতে এবং প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের স্কুলে যাতায়াত সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে আগে সাত শতাধিক শিক্ষার্থীর একটি মেধা যাচাই পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মোট ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪৮ জন ছাত্রীকে আজ আমরা ডেকে এনে এই বাইসাইকেল উপহার হিসেবে তুলে দিচ্ছি।”

তিনি আরও জানান, দূরদূরান্ত থেকে হেঁটে বিদ্যালয়ে আসা ছাত্রীদের সময় ও শ্রম বাঁচিয়ে পড়াশোনায় আরও মনোযোগী করে তোলাই এই উপহারের মূল উদ্দেশ্য।

সহস্রাধিক শিক্ষার্থীকে স্মারক উপহার ও উচ্ছ্বাস:

বাইসাইকেল বিতরণের পাশাপাশি যে প্রতিষ্ঠানটিতে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপস্থিত প্রায় এক হাজার ছাত্রীর হাতে ব্যারিস্টার জাইমা রহমানের ছবি সম্বলিত দৃষ্টিনন্দন মগ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

বিনামূল্যে নতুন বাইসাইকেল হাতে পেয়ে ছাত্রীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। অনেক শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে স্কুল মাঠেই সাইকেল চালিয়ে নিজেদের আনন্দ প্রকাশ করে। শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় শিক্ষকরা এমন গঠনমূলক সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd