• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

‘আভিজাত্য ও ভালোবাসার নিখুঁত বুনন’: সিলেটে যাত্রা শুরু করল ‘আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন’

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪২ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

‘আভিজাত্য ও ভালোবাসার নিখুঁত বুনন’: সিলেটে যাত্রা শুরু করল ‘আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন’

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি:

‘আভিজাত্য ও ভালোবাসার নিখুঁত বুনন’—এই স্লোগানকে সামনে রেখে নারী ও শিশুদের আধুনিক ও রুচিশীল পোশাকের সমাহার নিয়ে সিলেট নগরীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অভিজাত পোশাক বিপণি প্রতিষ্ঠান “আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন”।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় সিলেট নগরীর প্রাণকেন্দ্র স্টেশন রোডের রেলগেট সংলগ্ন সেনাবাহিনী কল্যাণ মার্কেটে দোয়া মাহফিল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, জাতীয় দৈনিক পঞ্চবাণীর এডিটর ইন চিফ এবং প্রবীণ সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর। উদ্বোধনের আগে প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও গ্রাহক সন্তুষ্টি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় রেলগেট জামে মসজিদের সম্মানিত ইমাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সমাজের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা সিলেট’-এর সভাপতি আব্দুল মালেক তালুকদার এবং সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সমাজকল্যাণ সম্পাদক, আইনজীবী মো. জহিরুল ইসলাম রিপন।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও কৃতজ্ঞতা জানান ‘আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন’-এর দুই স্বত্বাধিকারী মো. ফুলন মিয়া ও সাহেদ আহমদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বার্তাবাহক ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল, দৈনিক বার্তাবাহক পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত-এর ব্যুরো প্রধান কামাল খান, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মাশুক আহমদ (সিলেটি মাশুক), বিশিষ্ট ব্যবসায়ী সাদেক মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান সোহেল, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ এমরান উদ্দিন ফয়ছল, সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, চ্যানেল এস-এর জুড়ী প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, আইন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন এবং মেহেদী হাসান রাতুল প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথিসহ উপস্থিত বক্তারা বলেন, প্রতিযোগিতাপূর্ণ বর্তমান বাজারে মানসম্মত কাপড়, সময়োপযোগী বৈচিত্র্যময় ডিজাইন এবং সুলভ মূল্যের সমন্বয় ঘটাতে পারলে প্রতিষ্ঠানটি দ্রুততম সময়ে ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হবে। বক্তারা প্রতিষ্ঠানটির সার্বিক সমৃদ্ধি, উত্তরোত্তর উন্নতি ও ব্যবসায়িক সফলতা কামনা করেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd