• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক নাটোরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক: ৪টি মোবাইল ও মোটরসাইকেল জব্দ,

প্রধানমন্ত্রী তারেক রহমান: আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

রাজশাহীর মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান: আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি:

দেশের চিনিশিল্প পুনরুজ্জীবিতকরণ এবং তৃণমূলের কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে মোট ১২ কোটি টাকার আর্থিক প্রণোদনা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বরাদ্দের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে ডিজিটাল বোতাম চেপে দেশব্যাপী একযোগে আখচাষিদের ব্যাংক ও মোবাইল অ্যাকাউন্টে প্রণোদনার অর্থ সরাসরি পৌঁছে দেওয়ার কার্যক্রম চালু করেন প্রধানমন্ত্রী। এ সময় সমাবেশস্থলে উপস্থিত হাজার হাজার জনতার কণ্ঠেও সমস্বরে ‘বিসমিল্লাহ’ ধ্বনি প্রতিধ্বনিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের কৃষকসমাজই জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি। অতীতে নানা অব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী চিনিশিল্প ক্ষতিগ্রস্ত হলেও সরকার দেশীয় চিনিকলগুলোকে সচল রাখা এবং আখচাষিদের ন্যায্য মূল্য ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ঘোষিত এ ১২ কোটি টাকার প্রণোদনা চাষিদের উৎপাদন খরচ হ্রাস এবং নতুন মৌসুমে চাষাবাদ সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসভায় রাজশাহী অঞ্চলসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক কৃষক, সাধারণ নাগরিক ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশস্থলে প্রধানমন্ত্রীর এই জনমুখী ঘোষণাকে কৃষকেরা ব্যাপক করতালি ও স্লোগানের মাধ্যমে স্বাগত জানান।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd