• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী: ২৫ অক্টোবর

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৫৪ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী: ২৫ অক্টোবর সর্বস্তরের নাগরিকদের বড় সমাবেশের ডাক

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে কাঙ্ক্ষিত নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি অস্বাভাবিক বৃদ্ধি রোধ, অপরিকল্পিত উন্নয়ন বন্ধ এবং পৌর প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানি অবসানের দাবিতে এবার রাজপথের আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) রাতে বিশ্বনাথ পৌরশহরের স্থানীয় একটি পার্টি সেন্টারে পৌরসভার সচেতন নাগরিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক যৌথ প্রস্তুতিমূলক সভায় এ আন্দোলনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, ক্রীড়া, যুব ও ছাত্র সংগঠকসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পৌর প্রশাসনের ব্যর্থতা ও অব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

পাঁচ বছরেও দৃশ্যমান সেবা নেই, রাজস্ব আদায়ে বাড়াবাড়ি:

সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্বনাথ পৌরসভা প্রতিষ্ঠার পর দেখতে দেখতে ৫টি বছর পেরিয়ে গেছে। অথচ দীর্ঘ এ সময়ে পৌরসভার একটি নিজস্ব প্রশাসনিক ভবন পর্যন্ত নির্মাণ করা সম্ভব হয়নি। এমনকি শহরের প্রাত্যহিক গৃহস্থালি ও বাণিজ্যিক বর্জ্য অপসারণ ও ফেলার জন্য কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন নির্ধারণ করা হয়নি। অথচ এটি ‘সি’ গ্রেডের একটি পৌরসভা হওয়া সত্ত্বেও প্রতি বছর সাধারণ নাগরিকদের পকেট কেটে কোটি টাকারও বেশি রাজস্ব আদায় করা হচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, উচ্চহারে কর দেওয়া সত্ত্বেও পৌরবাসী কাঙ্ক্ষিত সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা বা রাত্রিকালীন বাতির মতো প্রাথমিক সুবিধা থেকেও বঞ্চিত। তাই নিজেদের ন্যায্য নাগরিক অধিকার রক্ষা করতে এখন জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই।

অরাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ ও ২৫ অক্টোবর মহাসমাবেশ:

পৌরবাসীর সকল সাংবিধানিক ও নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে একটি সর্বদলীয়, অরাজনৈতিক সামাজিক প্ল্যাটফর্ম গঠনের ওপর সর্বসম্মত গুরুত্বারোপ করেন উপস্থিত নেতৃবৃন্দ। এই ধারাবাহিকতায় একটি কার্যকর আন্দোলন রূপরেখা চূড়ান্ত করতে আগামী ২৫ অক্টোবর (রবিবার) বিকেল ৩টায় বিশ্বনাথ নতুন বাজারস্থ প্রবাসী চত্বরের পাশে সর্বস্তরের পৌরবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী গৌছ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মুজিব আহমদ মনির, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, ডা. চেরাগ আলী, নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ময়নুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ জসিম উদ্দিন জুনেদ, ইকবাল হোসেন, তোফায়েল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী, তাজ উদ্দিন আহমদ, রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর আসাদ, তারেক আহমদ খজির, শাহ আমির উদ্দিন, শাহজাহান আহমদ, ব্যবসায়ী আলকাছ আলী, ক্রীড়া সংগঠক ওয়াসিম উদ্দিন, শাহ টিপু এবং যুব সংগঠক আলকাছ আলী প্রমুখ।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd