• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন বাস ও বালুবাহী ট্রাকের সং-ঘ-র্ষ: ৩ নারীসহ আহত ৯

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪৪ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষ: ৩ নারীসহ আহত ৯

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বিলাসবহুল দূরপাল্লার বাস ও বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মধ্যে তীব্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন নারীসহ অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজার সংলগ্ন জালালপুর এলাকায় মেসার্স ফরটিক মিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস জালালপুর ফিলিং স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক সিলেট থেকে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় দুটি যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রী ও ট্রাকের চালক-সহকারীসহ মোট ৯ জন আহত হন। আহতদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং শেরপুর হাইওয়ে থানায় খবর দেন। খবর পাওয়ার সাথে সাথেই শেরপুর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। একই সাথে বাসের যাত্রীদের মূল্যবান মালামাল উদ্ধার করে নিরাপদে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, আহতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd