• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

জকিগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সং-ঘ-র্ষ: বিয়ের এক মাসের মাথায় প্রাণ গেল যুবকের

Reporter Name / ৫০ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: বিয়ের এক মাসের মাথায় প্রাণ গেল যুবকের

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ আহমদ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিয়ের মাত্র এক মাসের মাথায় মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসস্টেশন সংলগ্ন মরইরতল এলাকার পশ্চিম পাশের একটি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ আহমদ জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারগাত্তা গ্রামের আব্দুস সুবহানের ছেলে।

ঘটনাস্থলেই মৃত্যু:

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সালাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ফরহাদ। এ সময় সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম মরইরতল সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে মুখমণ্ডল ও মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ফরহাদের মৃত্যু হয়।

খবর পেয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এক মাস আগেই বেঁধেছিলেন নতুন সংসার:

স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র এক মাস আগে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ফরহাদ আহমদ। নতুন সংসার শুরুর অল্প দিনের ব্যবধানে এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। তাঁর এমন আকস্মিক বিদায়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী এসআই আব্দুল্লাহ আল মোমেন জানান, সংঘর্ষের তীব্রতায় ফরহাদের মুখমণ্ডলে মারাত্মক আঘাত লাগে। পুলিশ মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল সংক্রান্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd