• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

সিলেট-তামাবিল সড়কে পৃথক সড়ক দুর্ঘটনা: ৩ মাসের শিশুসহ নি-হ-ত ৩, আহত অন্তত ১০

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৫৫ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সিলেট-তামাবিল সড়কে পৃথক সড়ক দুর্ঘটনা: ৩ মাসের শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১০

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি:

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় মাত্র আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাসের এক দুগ্ধপোষ্য শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় নারী ও পর্যটকসহ আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতদের মধ্যে শিশু ছাড়া বাকি দুজন একজন পুরুষ ও একজন নারী।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে মহাসড়কের বিরাইমারা সেতু ও ফেরিঘাট সংলগ্ন এলাকায় পরপর এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আয়াত (৩ মাস)। সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের সন্তান। নিহত অপর দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

বিরাইমারা সেতুতে দুই প্রাইভেটকারের সংঘর্ষ:

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানাধীন বিরাইমারা সেতুর কাছে বিপরীতমুখী দুটি দ্রুতগতির প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং গাড়িতে থাকা ৪ থেকে ৫ জন আরোহী মারাত্মক জখম হন।

খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ৩ মাসের শিশু আয়াতসহ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশু আয়াতকে মৃত ঘোষণা করেন।

ফেরিঘাট এলাকায় পর্যটকবাহী বাস ও পাথরবোঝাই ট্রাক সংঘর্ষ:

এর কিছুক্ষণ আগে, দুপুর সোয়া ১২টার দিকে একই মহাসড়কের জৈন্তাপুর ফেরিঘাট এলাকায় অপর এক বড় ধরনের দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা থেকে ছয় দিনের সফরে সিলেটে এসেছিলেন একদল পর্যটক। শনিবার দুপুরে একটি বাসে করে তারা সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ের উদ্দেশে রওনা দেন।

বাসটি ফেরিঘাট পয়েন্টে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি বেপরোয়া পাথরবোঝাই ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর কাদায় আছড়ে পড়ে। এতে বাসের বহু যাত্রী গুরুতর আহত হন।

হাইওয়ে ও থানা পুলিশ তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, বাস ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত এক নারী ও এক পুরুষকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও পাঁচজন পর্যটক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তামাবিল হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত অজ্ঞাতদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ কাজ করছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd