• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

গরু বাঁচাতে গিয়ে দুই অটোরিকশার মুখোমুখি সং-ঘ-র্ষ: নিহত ১, আহত অন্তত ৬

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৭০ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জে গরু বাঁচাতে গিয়ে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ৬

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলায় রাস্তায় উঠে আসা গরুকে বাঁচাতে গিয়ে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় উভয় অটোরিকশার চালক ও যাত্রীসহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাচারচক গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত একটি অটোরিকশায় যাত্রী হিসেবে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার জকিগঞ্জের ঐতিহ্যবাহী বাবুর বাজারের সাপ্তাহিক হাটের দিন ছিল। হাট শেষে এক ব্যক্তি গরু কিনে পায়ে হেঁটে সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছালে গরুটি হঠাৎ ভড়কে গিয়ে দিগ্‌বিদিক ছুটোছুটি করে সড়কের মাঝখানে চলে আসে।

এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা গরুটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে দুটি অটোরিকশাই দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং হেলাল উদ্দিনসহ অন্তত সাতজন আরোহী রক্তাক্ত ও গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারী ও এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হেলাল উদ্দিনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। তবে সিলেটে পাঠানোর প্রস্তুতিকালেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আহত অপর ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করাসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd