• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক নাটোরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক: ৪টি মোবাইল ও মোটরসাইকেল জব্দ,

ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে একটি ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬) বিকেলে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংক্ষিপ্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

বৃক্ষরোপণ শেষে কলেজ প্রাঙ্গণে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় গাছ লাগানোর ওপর জোর দেন তিনি।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দেশ ও সমাজ গঠনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ছাত্রীদের সৎ, যোগ্য, আত্মপ্রত্যয়ী এবং আধুনিক প্রযুক্তি ও শিক্ষায় নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলেজের শিক্ষক-কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd