• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আরিফ নিখোঁজ: থানায় জিডি, পরিবারের সন্ধান প্রার্থনা। যোগাযোগ নম্বর: ০১৭২৮৩০৩০২৮

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১১১ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথে মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আরিফ নিখোঁজ: থানায় জিডি, পরিবারের সন্ধান প্রার্থনা

সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: সিলেটের বিশ্বনাথে আরিফ মিয়া (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি বা মাদ্রাসায় ফিরে না আসায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ আরিফ মিয়া বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারে অবস্থিত মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের বাসিন্দা সফিক মিয়ার ছেলে।

মাদ্রাসা থেকে নিখোঁজ ও থানায় জিডি

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে আকস্মিকভাবে নিখোঁজ হয় আরিফ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সহপাঠী, শিক্ষক ও আত্মীয়স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

সন্তানের কোনো হদিস না পেয়ে চরম নিরাপত্তাহীনতায় ভেঙে পড়েছে পরিবারটি। এ ঘটনায় নিখোঁজ আরিফের পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর—৯১৯।

সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

কোনো হৃদয়বান ব্যক্তি বা পথচারী যদি নিখোঁজ আরিফ মিয়ার সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে নিকটস্থ থানা কিংবা নিচের নম্বরে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে:

যোগাযোগ নম্বর: ০১৭২৮৩০৩০২৮

নিখোঁজ আরিফকে অক্ষত অবস্থায় পরিবারের কোলে ফিরিয়ে দিতে প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd