• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

বিশ্বনাথে মাটির নিচ ও খাটের তলা থেকে ২০৩ বোতল বিদেশি মদ জব্দ: স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১০০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথে মাটির নিচ ও খাটের তলা থেকে ২০৩ বোতল বিদেশি মদ জব্দ: স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: সিলেটের বিশ্বনাথ উপজেলায় অভিযান চালিয়ে ২০৩ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার (মাঝপাড়া) গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ওই গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে আব্দুল হক (৫০) এবং তাঁর স্ত্রী মোছা. রুজি বেগম (৩৬)।

খাটের নিচে ও মাটির তলায় লুকানো মদের চালান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা-পুলিশের একটি চৌকস দল সোমবার সকালে আব্দুল হকের বাড়িতে আকস্মিক অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের বসতঘরের শোয়ার কক্ষে খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় প্রথমে ৫০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে ওই দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা আরও মদের মজুতের কথা স্বীকার করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পুকুরপাড়ের উত্তর-পূর্ব কোণের বাঁশঝাড়ে সুকৌশলে মাটির নিচে পুঁতে রাখা আরও ১৫৩ বোতল মদ জব্দ করে পুলিশ।

জব্দকৃত মদের বিবরণ

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোট ২০৩ বোতল বিদেশি মদের মধ্যে রয়েছে—৩৭৫ মিলিলিটারের ১১ বোতল ‘আইস বেয়ার ইট ভদকা’ (Ice Bear Eat Vodka), ৩৭৫ মিলিলিটারের ৩ বোতল ‘এসি ব্ল্যাক হুইস্কি’ (AC Black Whisky) এবং ১৮০ মিলিলিটারের ১৮৯ বোতল ‘অফিসার্স চয়েস প্রেস্টিজ হুইস্কি’ (Officer’s Choice Prestige Whisky)।

পুলিশের আইনি ব্যবস্থা

অভিযান ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুর রহমান জানান, “আটক দম্পতি দীর্ঘদিন ধরে সুকৌশলে এলাকায় বিদেশি মদের রমরমা কারবার চালিয়ে আসছিল। তাঁদের বিরুদ্ধে আগে কোনো মাদক বা ফৌজদারি মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd