• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে: বিমানবন্দরে স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি:

ডিসেম্বরের শেখ হাসিনার দেশে ফিরলে কিছুই হবে না, ওসি প্রত্যাহার

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রীর ফেরা নিয়ে ভাইরাল অডিওর জের: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

ক্রাইম ডেস্ক / ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এই প্রশাসনিক সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছেন।

ভাইরাল অডিওতে যা ছিল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল ইসলামের কণ্ঠসদৃশ কথোপকথন শোনা যায়।

রেকর্ডটিতে তাঁকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ কথোপকথনের একপর্যায়ে তিনি আরও বলেন, ‘রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’ সেখানে ‘পুলিশ কিছুই করতে পারবে না’ বলেও মন্তব্য করতে শোনা যায়।

তীব্র সমালোচনা ও প্রত্যাহার

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর পুলিশ প্রশাসনের ভেতরে এবং সচেতন নাগরিক মহলে ব্যাপক সমালোচনা ও অসন্তোষের সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার ও রাজনৈতিক বক্তব্য জনমনে গভীর উদ্বেগের জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত ব্যবস্থা হিসেবে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার করে সংশ্লিষ্ট দপ্তরে সংযুক্ত করা হয়।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd