• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: সিলেট পুরাতন কারাগারের জায়গায় নির্মিত হচ্ছে উন্মুক্ত পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স:

অপপ্রচার ও উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে হেযবুত তওহীদ ওলামা ফোরামের মানববন্ধন

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

অপপ্রচার ও উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে হেযবুত তওহীদ ওলামা ফোরামের মানববন্ধন

জাতীয় ডেস্ক / ঢাকা: হেযবুত তওহীদের বিরুদ্ধে দেশব্যাপী চালানো অপপ্রচার, ভিত্তিহীন ফতোয়াবাজি, প্রকাশ্যে প্রাণনাশের হুমকি এবং গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হেযবুত তওহীদ ওলামা ফোরাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ফোরামের বিভিন্ন স্তরের আলেম ও ধর্মীয় প্রতিনিধিরা অংশ নিয়ে ধর্মের নামে উগ্রবাদ ও সমাজে বিভেদ সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জোর আহ্বান জানান।

উগ্রবাদীদের আইনি ব্যবস্থার আওতায় আনার দাবি

হেযবুত তওহীদ ওলামা ফোরামের সভাপতি মুহাম্মদ মহিব্বুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা হলো শান্তি, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। হেযবুত তওহীদের নারী ও পুরুষ সদস্যরা নিঃস্বার্থভাবে আল্লাহ ও তাঁর রসূল (সা.)-এর সত্য দ্বীন প্রচারে আত্মনিয়োগ করে কাজ করে যাচ্ছেন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, কওমি মাদ্রাসাভিত্তিক উগ্রপন্থী একটি ধর্মান্ধ গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে হেযবুত তওহীদের নিবেদিতপ্রাণ নারী সদস্যদের চরিত্র হননে লিপ্ত রয়েছে এবং অব্যাহতভাবে কুরুচিপূর্ণ মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছে। আলেম নামধারী এসব উগ্রপন্থীর এমন অনৈতিক ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ডে গোটা সমাজ লজ্জিত। ধর্মীয় উসকানি দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এসব উগ্রবাদীকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সমাবেশে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ

মাওলানা মেহেদী হাসান সাগরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ, এস এম সামসুল হুদা, ওলামা ফোরামের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী শাহিদুল হাসান আইয়ুবী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রুহুল আমিন এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ মোহাম্মদ আইয়ুবসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd