• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেখ হাসিনা ও বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ, গাছ কাটার ভিডিও নিয়ে বিরোধে পিচ্চি জাহিদ খু/ন: ঢাকা ও চট্টগ্রাম থেকে ১২ আসামি গ্রেফতার, আদালতে আজাদের স্বীকারোক্তি অপরাধের উৎসমুখে আঘাত করতে হবে, ক্রাইম রিপোর্টারদের ভূমিকা অপরিহার্য: ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী ‘জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানালে অপরাধ না হলে, বঙ্গবন্ধুর ক্ষেত্রে কেন?’: কারামুক্তির পর, সুমা বড়াল (ডলি বাংলাদেশী) খোলা চিঠি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল মাইক্রোবাস: ৯৯৯ নম্বরে উদ্ধারে গিয়ে ভেতর থেকে মিলল ১৪০ বোতল ফেনসিডিল যৌতুকের দাবিতে স্ত্রীকে পি-টি-য়ে হ-ত্যা-র অভিযোগ: প্রধান আসামি স্বামী আলী আকবর এসআরবি-৮ এর জালে সিলেটে হামে আরও ৩ শি-শু-র মৃ/ত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৯৩: বিভাগে মোট প্রা-ণ-হা-নি বেড়ে ১৬৮ মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন আকাশেই ধ্বং/স করল সৌদি আরব: পবিত্র স্থানে হামলা ‘রে/ড লাইন’ অতিক্রমের শামিল, সতর্কতা জারি ভুয়া এমএফএস অ্যাকাউন্টে কোটি টাকার কারবার: অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের আরও ২ সদস্য সিআইডির জালে ইনকিলাব মঞ্চের ৩য় বর্ষে পদার্পণ: প্রথমবার এলো প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট, অনুদানের সুনির্দিষ্ট নির্দেশনা

‘জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানালে অপরাধ না হলে, বঙ্গবন্ধুর ক্ষেত্রে কেন?’: কারামুক্তির পর, সুমা বড়াল (ডলি বাংলাদেশী) খোলা চিঠি

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

‘জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানালে অপরাধ না হলে, বঙ্গবন্ধুর ক্ষেত্রে কেন?’: কারামুক্তির পর সুমা বড়ালের খোলা চিঠি

জাতীয় ডেস্ক / ঢাকা:

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে দীর্ঘ ১৮ দিন কারাবাস শেষে মুক্তি পেয়ে দেশের চলমান রাজনৈতিক সংস্কৃতি ও প্রতিহিংসার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুমা বড়াল (ডলি বাংলাদেশী)। বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রয়াত প্রতুল কুমার বড়ালের কন্যা সুমা বড়াল নিজেকে অরাজনৈতিক দাবি করে জাতির কাছে ও বর্তমান রাজনৈতিক নেতৃত্বের কাছে নিজের অপরাধের কৈফিয়ত চেয়েছেন।

কারামুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন খোলা চিঠিতে তিনি সমসাময়িক রাজনৈতিক বৈষম্য ও প্রতিহিংসামূলক আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।

‘বেগম জিয়ার জন্য লড়লে অপরাধ নয়, তবে বঙ্গবন্ধুর বেলায় কেন?’

সুমা বড়াল তাঁর বার্তায় উল্লেখ করেন, তিনি কোনো দলীয় স্বার্থে রাজনীতি করেন না। অতীতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে তিনি রাজপথে সরব ছিলেন। এমনকি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি নিজে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এছাড়া জিয়া উদ্যানের নাম চন্দ্রিমা উদ্যান করা, খুলনায় জিয়া হলের নাম পরিবর্তন এবং বিটিভির ঐতিহ্যবাহী ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান বন্ধের উদ্যোগের বিরুদ্ধেও প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছিলেন।

তিনি প্রশ্ন রাখেন, “অতীতে এসব প্রতিবাদের কারণে তো আমাকে রাজনৈতিক রোষানলে পড়ে কারাগারে যেতে হয়নি। তাহলে আজ কোনো অপরাধ না থাকা সত্ত্বেও শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কেন আমাকে মব সৃষ্টি করে হেনস্তা হতে হলো এবং ১৮ দিন জেল খাটতে হলো?”

‘পাপকে ঘৃণা করো, পাপীকে নয়’—প্রতিহিংসার বিরুদ্ধে বার্তা

রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে মানবিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে সুমা বড়াল বলেন, “আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা অন্য যে দলই মানুষ করুক না কেন—তারা কেউ বিদেশি নয়; তারা সবাই আমাদের ভাই, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং এই দেশেরই নাগরিক। তাহলে রাজনীতিতে এত অন্ধ প্রতিহিংসা কেন থাকবে?”

তিনি স্পষ্ট করেন, তিনি দলমত নির্বিশেষে ভালো কাজের প্রশংসা এবং অন্যায় কাজের সমালোচনা করার নীতিতেই বিশ্বাসী। মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি ‘পাপকে ঘৃণা করো, পাপীকে নয়’ স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, স্বাধীন দেশে একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সম্মান জানানো কি কোনো অপরাধ?

 

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd